বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

ভরতপুর থানার প্রশংসনীয় উদ্যোগ : রাস্তা সাফাই থেকে পথ নিরাপত্তা ও সামাজিক সচেতনতা প্রচার
অনলাইন ডেস্ক / ২৬ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

 

আইয়ুব আলী – মুর্শিদাবাদ -ভারত প্রতিনিধি 

 

মুর্শিদাবাদ জেলার

ভরতপুর থানার উদ্যোগে মঙ্গলবার দুপুরবেলায় কান্দি সালার রাজ্য সড়কের দুই ধারের সমস্ত আগাছা ও জঙ্গল পরিষ্কার করে পথচলতি মানুষের যাতায়াত নিরাপদ ও দৃশ্যমান করার এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়, যার সরাসরি তদারকি করেন ভরতপুর থানার ওসি বিশ্বজিৎ মন্ডল। রাস্তা পরিষ্কারের এই মহতী কাজের পর এদিন সন্ধ্যায় দুর্ঘটনা এড়াতে ও পথ নিরাপত্তার বার্তা দিতে হেলমেটহীন বাইক চালকদের থানার সামনে দাঁড় করিয়ে তাঁদের সতর্ক করা হয় এবং নিরাপত্তার কথা মাথায় রেখে নিজ হাতে একটি করে হেলমেট পরিয়ে দেওয়া হয়। মুর্শিদাবাদ পুলিশ জেলার ভরতপুর থানার এই সার্বিক জনকল্যাণমূলক পদক্ষেপে উপস্থিত ছিলেন ভরতপুর এসডিপিও বরুণ বৈদ্য, সালার সার্কেল ইন্সপেক্টর সমরেন্দ্র পাল, ভরতপুর থানার ওসি বিশ্বজিৎ মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। এদিন থানার পক্ষ থেকে সচেতন সমাজ, নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে একটি সচেতনতামূলক ব্যানার হাতে তুলে ধরা হয়, যেখানে মাদক বর্জন করে সুস্থ জীবনযাপন, বাল্যবিবাহ রোধ, নির্দিষ্ট গতিতে ও সাবধানে যানবাহন চালানো এবং ক্রমবর্ধমান সাইবার অপরাধ থেকে সতর্ক থাকার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাগুলো ফুটিয়ে তোলা হয়েছে। পুলিশের এই যুগোপযোগী ও মানবিক ভূমিকা এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসার কুড়িয়েছে এবং সমাজে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট