শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫
অনলাইন ডেস্ক / ১৬ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

 

 

মোঃ রাজিব হোসেন পাবনা প্রতিনিধি 

 

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের একটি বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

 

শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিলা ও ঝপঝপিয়া বিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইলের ছেলে রব্বেল (২২), শাহজাহানের ছেলে মিজান (১২), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০), শাহাদুলের ছেলে আবদুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

 

স্থানীয় সূত্র ও পুলিশের বরাত দিয়ে জানা গেছে, বিকালে বিলের পানিতে মাছ ধরতে নামে একদল মানুষ। এ সময় হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে প্রবল বেগে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।

 

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে আনার পর চারজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, বিকালে সোনাপাতিলা বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতের শিকার হন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট