শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

গুরুদাসপুরে গভীর রাতে পিকআপে ৫ গরু চুরি, বাইরে থেকে ঘরে ছিটকিনি লাগিয়ে রাখে দুর্বৃত্তরা।
অনলাইন ডেস্ক / ৩০ বার
আপডেট টাইমঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

 

 

আশরাফুল ইসলাম 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

 

 

নাটোরের গুরুদাসপুরে বাড়ির লোকজনকে ঘরের ভেতর আটকে রেখে পিকআপে করে পাঁচটি গরু চুরি করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ অক্টোবর) গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী কৃষক আব্দুল জলিলের বাড়ি থেকে দুটি গাভি, একটি এঁড়ে গরু ও দুটি বকনা বাছুরসহ মোট পাঁচটি গরু চুরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে ৬-৭ জনের একটি সংঘবদ্ধ দল পিকআপ নিয়ে ওই বাড়িতে আসে। পরে বাড়ির প্রতিটি ঘরের দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখে। এরপর গোয়ালঘর থেকে একে একে পাঁচটি গরু পিকআপে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

পরে প্রতিবেশীরা এসে ঘরের দরজার ছিটকিনি খুলে দিলে পরিবারের সদস্যরা গরু চুরির বিষয়টি জানতে পারেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি হওয়া গরুগুলোর সন্ধান পাননি তারা।

স্থানীয়দের দাবি, এর আগেও উপজেলার বিভিন্ন এলাকায় পিকআপ ব্যবহার করে গরু-মহিষ চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি ট্রান্সফরমার চুরি, ছিনতাই, লুটপাট, জবরদখল ও হত্যাকাণ্ডের মতো ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। এসব ঘটনায় জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) এস এম রিয়াজুল হাসান বলেন, “ঘটনাটি শোনামাত্রই পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রকৃত চোর শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট