শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

পুলিশের কড়া নিরাপত্তায় গোপালগঞ্জ পার হলো জামায়াতসহ ১১ দলীয় জোটের লংমার্চ
অনলাইন ডেস্ক / ৫১ বার
আপডেট টাইমঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

 

 

মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি।

 

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের গাড়িবহর কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলা অতিক্রম করেছে। তবে জেলার সীমানার মধ্যে কোনো ধরনের পথসভা, সমাবেশ বা বক্তৃতা করতে দেখা যায়নি নেতাকর্মীদের।

 

আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় নির্ধারিত রুট অনুযায়ী ভাংগা হয়ে লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জ জেলা শহর পার হয়। বাংলাদেশ জামায়েত ইসলামী’সহ ১১ দলীয় জোটের গোপালগঞ্জ জেলা নেতাকর্মীরা রাস্তার দুপাশে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ডাকা লং মার্চের ৭ দফা দাবি বাস্তবায়নকে সমর্থন জানায়।

 

লংমার্চের গাড়িবহর পার হওয়ার সময় গোপালগঞ্জের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও নিরাপত্তাবেষ্টনী গড়ে তুলতে দেখা যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে মহাসড়কের বিভিন্ন কৌশলগত পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

 

পূর্বে জোট ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে, তারা গোপালগঞ্জ জেলার মহাসড়ক কেবল অতিক্রম করার কাজে ব্যবহার করবেন এবং কোথাও কোনো সমাবেশ বা পথসভা করবেন না। সে অনুযায়ী জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূণভাবে গাড়িবহরটি গোপালগঞ্জ ছাড়িয়ে বাগেরহাট ও খুলনার দিকে এগিয়ে যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট