বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
অনলাইন ডেস্ক / ২২০ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

 

শামীম তালুকদার.

সিনিয়র স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা গতি সোমবার সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জ জেলা প্রশাসকের প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শেখ আব্দুল কাদির কাজল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম,এ হান্নান এর সঞ্চালনায় ও শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল কাদির এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা  হবিগঞ্জ জেলা প্রশাসকের প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। প্রধান আলোচক হিসেবে ছিলেন, সিলেট বিভাগের সভাপতি সাংবাদিক রোমান আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক শামীম তালুকদার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সভাপতি সাংবাদিক আ:সালাম,হবিগঞ্জ জেলার সিনিয়র সহ -সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান খান,সহ: সভাপতি মাহমুদ কোরেশি, সাংগঠনিক সম্পাদক মোতালেব তালুকদার দুলাল, হবিগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি আ: হান্নান,সাধারণ সম্পাদক শাহ ফরহাদ

বাংলাদেশ প্রেস ক্লাব লাখাই উপজেলা শাখার সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন ও বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলার সকল উপজেলার সদস্যগণ প্রমুখ।

বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা শেষে কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করেন। সাংবাদিক রোমান আহমেদকে সভাপতি ও সাংবাদিক শেখ আব্দুল কাদির কাজল কে সাধারণ সম্পাদক ও সাংবাদিক এম এ হান্নান কে সিনিয়র  যুগ্ম সাধারণ সম্পাদক করে  ১২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট