বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

দৌলতপুরে এস এ জিন্নাহ কবিরের পক্ষে ৩১ দফা প্রচারণা
অনলাইন ডেস্ক / ১৮৯ বার
আপডেট টাইমঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নান্নু মিয়া স্টাফ রিপোর্টারঃ
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও ঘিওর-দৌলতপুর-শিবালয়ের ধানের শীষের কান্ডারী জননেতা এস এ জিন্নাহ কবিরের পক্ষে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বহড়া নতুন ও পুরাতন বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা করা হয়েছে।
উঠান বৈঠকে বক্তারা বলেন, মানিকগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির বিএনপির দুঃসময়ে দৌলতপুর-ঘিওর-শিবালয়ের নেতাকর্মীদের সঙ্গে রাজপথে ছিলেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনিই বিএনপির মনোনয়ন পাবেন বলে আশা প্রকাশ করেন তারা। বক্তারা আরও বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, যাতে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়।
বক্তারা উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফায় মা-বোন, কৃষক-শ্রমিক, গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষসহ সকল শ্রেণি-পেশার মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এ সময় তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: লোকমান হোসেন, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: আইয়ুব আলী রেজা, কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও অতিরিক্তি পিপি এ্যাডভোকেট বুলবুল হোসেন গোলাপ, দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ আলী, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন মানিক, কলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: সেলিম হোসেন নাসির, বিএনপি নেতা মো: আমজাদ হোসেন মেম্বার, যুবদল নেতা মোশারফ হোসেন মুশা, ‍ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মিলন দেওয়ান মাতাব্বর, ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মুজিবুর রহমান, সহ-সভাপতি বিল্লাল মাতাব্বর, কলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো: বাবুল মিয়া প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট