বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

পয়লা ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা
অনলাইন ডেস্ক / ১৭০ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নান্নু মিয়া, স্টাফ রির্পোটারঃ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির ১ নং সদস্য এস এ জিন্নাহ কবির।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এছাড়া আরো বক্তব্য রাখেন,জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মো : লোকমান হোসেন,ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক , জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো : ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: জানে আলম, দৌলতপুর উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা,ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন মানিক, জেলা কৃষকদলের আব্দুল খালেক সিকদার, কলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: ছানোয়ার রহমান,জেলা যুবদলের যুগ্ন আহŸায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা কৃষকদলের যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা ইউসুফ আলী, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুর রহমান মাহিদ,জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: সবুজ বেপারী,দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইজ্ঞিনিয়ার রবিউজ্জল হোসেন,জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহম্মেদ চাঁদ,ধামস্বর ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, ইন্জিনিয়ার রবি উজ্জল হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—
“বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাষ্ট্র কাঠামো সংস্কারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা আমাদের রূপরেখা। এর মাধ্যমে দেশের কৃষকদের ন্যায্যমূল্য, ব্যবসায়ীদের নিরাপদ ব্যবসায়িক পরিবেশ এবং বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত না করলে গ্রামীণ অর্থনীতি টিকবে না। ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করতে না পারলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। আর বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি না হলে সমাজে অস্থিরতা বাড়বে। তাই বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও জনগণমুখী রাষ্ট্র গঠন করবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট