বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

মানিকগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
অনলাইন ডেস্ক / ৩০২ বার
আপডেট টাইমঃ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

নান্নু মিয়া স্টাফ রির্পোটারঃ

মানিকগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী জনাব এস এ জিন্নাহ কবির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে তার নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত সুস্থতা, দীর্ঘ জীবন ও জাতীয় রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এসময় এস এ জিন্নাহ কবির বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে একটি প্রতীক নাম। আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দেশবাসীর দোয়া কামনা করছি।”
মাহফিলে উপস্থিত ছিলেন—
মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন
জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফেরদৌস রহমান
মানিকগঞ্জ জেলা কৃষক দলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ
মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু
উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক
ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ রাজা মিয়া মেম্বার
ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সভাপতি সেচ্ছাসেবক দল মোঃ মিজানুর রহমান খান কুদরত
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে দলীয় নেতারা দেশব্যাপী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট