শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

জোনাইল ইউনিয়নে সরকারের অনুদানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
অনলাইন ডেস্ক / ৯৩ বার
আপডেট টাইমঃ সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

 

 

নিজস্ব প্রতিবেদক

 

তীব্র শীতের মধ্যে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সরকারের মানবিক উদ্যোগের অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩ নং জোনাইল ইউনিয়ন পরিষদে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

সরকারি অনুদানে প্রাপ্ত এই কম্বল বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সরাসরি উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন পরিষদের সচিব সঞ্জয় কুমার। তিনি বলেন,

সরকারের দেওয়া অনুদান যেন প্রকৃত অসহায় মানুষের হাতে পৌঁছে যায়, সেটাই আমাদের প্রধান দায়িত্ব। ইউনিয়ন পরিষদ সব সময় চেষ্টা করে স্বচ্ছতা ও মানবিকতা বজায় রেখে সরকারের সহায়তা জনগণের কাছে পৌঁছে দিতে।

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত ও বড়াইগ্রাম উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি রেজাউল করিম। তিনি বলেন,

সরকার সমাজের দরিদ্র ও শীতার্ত মানুষের কথা ভেবেই এই অনুদান দিয়েছে। জনপ্রতিনিধি হিসেবে সেই সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। জোনাইল ইউনিয়নে সরকারের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”

কম্বল বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—

আনইস মেম্বার, কাদের মেম্বার, আলী মেম্বার, ফারুক মেম্বার, রতন মেম্বার, সাঈদ আলী মেম্বার, নাসির মেম্বার ও কালু মেম্বার।

সকল মেম্বার সম্মিলিতভাবে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় আনইস মেম্বার বলেন,

শীতের সময় গরিব মানুষের কষ্ট আমরা কাছ থেকে দেখি। সরকারের এই কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা। মানুষকে একটু উষ্ণতা দিতে পারাই আমাদের আনন্দ।”

কাদের মেম্বার বলেন,

এই কম্বল হয়তো ছোট জিনিস, কিন্তু শীতার্ত মানুষের জন্য এটা অনেক বড় উপহার। সরকারের এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে অংশ নিতে পেরে আমরা গর্বিত।

কম্বল পেয়ে এক উপকারভোগী বৃদ্ধা আবেগভরে বলেন,

শীতে খুব কষ্ট হইতেছিল। এই কম্বল পাইয়া অনেক উপকার হইছে। সরকার আর মেম্বারদের জন্য দোয়া করি।”

স্থানীয়রা জানান, সরকারের অনুদানে এই ধরনের উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মনে স্বস্তি ও আস্থার জায়গা তৈরি করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট