শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

মাদারীপুরে জমির মিউটেশন করতে ২০ হাজার টাকা ঘুস নেয়ার অপরাধে এক পরিচ্ছন্নতা কর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অনলাইন ডেস্ক / ১১৫ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

অপি মুন্সী : মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা এই দন্ড দেন।
জানা যায়, শিবচর উপজেলা ভুমি অফিসে সেবা নিতে আসেন এক নারী। তার কাছ থেকে জমির নামজারি করার জন্য নোয়াব আলী (৪৭) নামে এক আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মী ২০ হাজার টাকা ঘু স দাবী করেন। পরে সেই টাকা দেন ওই নারী। কিন্তু জমির নামজারি বিলম্ব হওয়ায় বিষয়টি উপজেলা ভুমি সহকারী কমিশনারকে অবহিত করেন। পরে নোয়ার আলীকে কার্যালয়ে হাজির করা হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সা জা দেয়া দেয়া হয়। পুলিশের মাধ্যমে পাঠানো হয় শিবচর থানায়। বুধবার তাকে কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে।
শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা বলেন, নোয়াব আলী যে কাজটি করেছে সেটি খুবই অ ন্যা য়। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে সাজা দেয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট