বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

হাজারীবাগের সিটি কলোনিতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল
অনলাইন ডেস্ক / ২৪৮ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

ঢাকা প্রতিনিধ

 

রাজধানীর হাজারীবাগ থানাধীন গণকটুলি সিটি কলোনিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গণকটুলি সিটি কলোনি ১৩ নম্বর ইউনিট বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ইউনিট বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম (নজু)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাজারীবাগ থানা বিএনপির আহ্বায়ক আবুল খায়ের লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন হাজারীবাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রেজা ফয়সাল, যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক আরজু, সাধারণ সম্পাদক হাজী মোঃ ফারুক হোসেন, ফারশীদুর রহমান সাদ, সহ-সভাপতি মোঃ আসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ মনু মিয়া প্রমুখ। এছাড়াও বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রধান অতিথি শেখ রবিউল আলম রবি বৈইল খানা মহল্লার একটি সমাজসেবামূলক যুব সংঘের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বক্তব্যে শেখ রবিউল আলম রবি বলেন, “বিএনপি সরকার গঠন করলে এই এলাকার গ্যাস, পানি ও সিটি কলোনির আবাসনসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, যুব সমাজকে খেলাধুলা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে।

খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বেগম খালেদা জিয়ার নাম। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় তিনি দীর্ঘদিন আপোষহীন সংগ্রাম করেছেন।”

বক্তারা আরও বলেন, সিটি কলোনিতে হিন্দু-মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করে সামাজিক সমস্যা মোকাবিলায় যেভাবে এগিয়ে আসছে, তা প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ঐক্য অটুট থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট