বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

ফুলবাড়ী সীমান্তে সড়ক নির্মাণ বন্ধ, বিজিবি-বিএসএফ বৈঠকের পর স্বস্তি সীমান্তবাসীর
অনলাইন ডেস্ক / ১৮৫ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

 

মোঃ মাইদুল ইসলাম জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পাকা সড়ক নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর অবশেষে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর আপত্তি ও দফায় দফায় পতাকা বৈঠকের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

গত বুধবার থেকে বিজিবি ও বিএসএফের মধ্যে একাধিক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে বিজিবির কড়া অবস্থানের মুখে বিএসএফ নতুন সড়ক নির্মাণের কাজ স্থগিত রাখতে বাধ্য হয়।

 

এরপর বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই সীমান্তে আবারও উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে একই দিন বিকাল সাড়ে ৫টায় দ্বিতীয় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হলেও উভয় দেশের সীমান্তে বিজিবি ও বিএসএফ সদস্যদের টহল জোরদার করা হয়।

 

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪-এর সাব পিলার ১ এস-এর পাশে তৃতীয় দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে বাংলাদেশের পক্ষে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায় এবং ভারতের পক্ষে কোচবিহার জেলার ০৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি সুনীল কুমার নেতৃত্ব দেন। বৈঠকে উভয় পক্ষের ১০ জন করে সদস্য উপস্থিত ছিলেন।

 

সড়ক নির্মাণ কাজ বন্ধ থাকায় সীমান্ত এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সীমান্তবাসীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট