বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

মাদারীপুরে কিশোরীর রহস্যজনক মৃত্যু: প্রেমের ব্যর্থতার অভিযোগ
অনলাইন ডেস্ক / ১২১ বার
আপডেট টাইমঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

 

 

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :

 

মাদারীপুরের রাজৈর উপজেলায় মিথিলা আক্তার (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ইশিবপুর ইউনিয়নের ইতালির মোড় হাসানকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিথিলা আক্তার স্থানীয় জালাল মাতুব্বরের মেয়ে এবং মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী বাজার বাইতুল সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় মিথিলা নিজ ঘরে অবস্থান করছিলেন। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবেশী সোহরাব মাতুব্বরের নাতি, কুষ্টিয়া জেলার বাসিন্দা আরবিনের সঙ্গে মিথিলার প্রেমের সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, মানসিকভাবে ভেঙে পড়েই মিথিলা চরম সিদ্ধান্ত নিতে পারে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।

মিথিলার মা মাকসুদা বেগম জানান, “রাতে রাগ করে মিথিলা একা ঘরে শুয়ে পড়ে। সকালে ডাকতে গিয়ে এমন দৃশ্য দেখি।”

এ বিষয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট