বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

বাংলাদেশ কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ : ৮৯ হাজার পরীক্ষার্থীর মধ্যে বৃত্তি পেল ১৬ হাজার ৫৪৮ জন
অনলাইন ডেস্ক / ১৫৯ বার
আপডেট টাইমঃ রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

মোহাম্মদ আবু নাছের প্রতিনিধি :

 

বাংলাদেশ কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

 

শনিবার ( ৭ ফেব্রুয়ারী ) সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ ফল ঘোষণা করা হয়।

 

অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মিসেস মনোয়ারা ভূঁইয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মো. মিজানুর রহমান সরকার। ফলাফল ঘোষণা করেন শিক্ষা সম্পাদক মো. আবদুল আলীম।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ডা. আব্দুল মাজেদ, ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, প্রচার সম্পাদক সুভাষ চন্দ্র শিকদার, দফতর সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাহিত্য সম্পাদক হাসিনা আক্তারসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

২০২৫ শিক্ষাবর্ষে সারাদেশের ১৩৭টি কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৮৯ হাজার ৪২১ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, যার মধ্যে ১৬ হাজার ৫৪৮ জন বিভিন্ন গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট