বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

নাটোর জেলার চার আসনে বিএনপির প্রার্থীদের বিজয়।
অনলাইন ডেস্ক / ৮২ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

নাটোর প্রতিনিধি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার চারটি সংসদীয় আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা বিজয় অর্জন করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাদের বিজয় নিশ্চিত হয়। ফলাফল ঘোষণার পর জেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া)

এ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মোট ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৯ হাজার ৪১৯ ভোট।

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা)

নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস তালুকদার দুলু ১ লাখ ৬১ হাজার ৮৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭১০ ভোট।

নাটোর-৩ (সিংড়া)

নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু ১ লাখ ১৯ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী দাউদার মাহমুদ পেয়েছেন ৫৬ হাজার ৩০৯ ভোট।

নাটোর-৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর)

নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ ১ লাখ ৭১ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭৭৭ ভোট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি আসনেই বিএনপির জয়কে দলটির জন্য বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় নেতাকর্মীরা এ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন এবং আগামী দিনে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট