নিজস্ব প্রতিবেদক,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ২০ বছরের বিরতির পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রাপ্ত বেসরকারি ফলাফলে ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ১৮১টি আসনে জয় পেয়েছে দলের ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা।
এ বিজয়ী প্রার্থীর মধ্যে ছয়জন নারী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যোগদান করতে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিজয়ী নারী প্রার্থীরা:
মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা
ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টো
সিলেট-২: তাহসিনা রুশদীর লুনা
ফরিদপুর-২: শামা ওবায়েদ
ফরিদপুর-৩: নায়াব ইউসুফ কামাল
নাটোর-১: ফারজানা শারমিন পুতুল
ব্রাহ্মণবাড়িয়া-২: ব্যারিস্টার রুমিন ফারহানা (স্বতন্ত্র)
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নারী প্রার্থীদের এই বিজয় দলের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।