বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে জামায়াত নেতার উপর হামলা: নেতাকর্মীদের সতর্ক করলেন লালপুরের বিএনপি নেতা পাপ্পু 
অনলাইন ডেস্ক / ১০১ বার
আপডেট টাইমঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

এ জেড সুজন, নাটোর প্রতিনিধি:

 

নাটোরের বড়াইগ্রামে জামায়াত নেতার উপর হামলার ঘটনার পর জরুরী বিজ্ঞপ্তি দিয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করলেন বিএনপি নেতা নাটোর ১ আসন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী এজেন্ট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনর রশীদ পাপ্পু। শনিবার তার ভেরিফাইড পেইজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষার জন্য দলীয় নেতাকর্মীকে যে কোন ধরনের উশৃংখল কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান। তিনি বলেন নাটোর-১ আসনে নব নির্বাচিত এমপি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিজয় কোন মাস্তান সন্ত্রাসী ও চাঁদাবাজেের অপকর্মের জন্য নষ্ট হতে দেওয়া যাবে না। তিনি বলেন যারা বিএনপির বিজয়কে তাদের অপকর্মের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন তারা চরম ভুলের মধ্যে আছেন। সতর্ক করে তিনি বলেন অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। দলীয় নেতাকর্মীদের ধৈর্য্যর সাথে সাধারন মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট