বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

২নং গাজীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সর্বোচ্চ ভোটে বিজয়ী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু
অনলাইন ডেস্ক / ১১৪ বার
আপডেট টাইমঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২নং গাজীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এই ওয়ার্ডে সর্বোচ্চ ভোটের ব্যবধানে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বিজয়ী হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনে প্রার্থীর পক্ষে মাঠপর্যায়ে দিন-রাত কাজ করেছেন ৬নং ওয়ার্ড কেন্দ্র কমিটির নেতাকর্মীরা। প্রচারণা, ভোটার সংযোগ ও সাংগঠনিক তৎপরতায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরই ফলশ্রুতিতে ইউনিয়নের মধ্যে শতাংশের হিসাবে সর্বোচ্চ ভোট পড়ে এই ওয়ার্ডে।
৬নং ওয়ার্ড কেন্দ্র কমিটির সদস্য সচিব সাদিকুর রহমান সাদিক বলেন, “আমরা অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে বিজয়ী করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করেছি। এই কেন্দ্রের ফলাফলই আমাদের কাজের বাস্তব প্রমাণ। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী।” তিনি বিপুল ভোট দেওয়ার জন্য ৬নং ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তিনি দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতার জন্য ৬নং ওয়ার্ড কেন্দ্র কমিটির আহ্বায়ক ও ২নং গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইসরাফিল আলম মাস্টার, গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি, সদস্য সচিব অ্যাডভোকেট দবির আহাম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গুণী মৈশাল, কেন্দ্র কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী এবং গাজীপুর ইউনিয়ন ও ৬নং ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানান।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নির্বাচিত প্রতিনিধি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট