বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

ইসলামপুরে মহান একুশে ফেব্রুয়ারিতে প্রটোকল লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ
অনলাইন ডেস্ক / ৮৮ বার
আপডেট টাইমঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধি

 

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে প্রটোকল লঙ্ঘনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

জানা যায়, জামালপুর-২ (ইসলামপুর) আসনের মাননীয় সংসদ সদস্যের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের জন্য পূর্ব নির্ধারিত একটি নামের তালিকা প্রশাসনের কাছে সরবরাহ করা হয়েছিল। নিয়ম অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে সেই তালিকা অনুসরণ করে ঘোষণা দেওয়ার কথা থাকলেও, অভিযোগ রয়েছে যে তা মানা হয়নি। পরিবর্তে প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় নাম ঘোষণা ও পুষ্পস্তবক অর্পণ সম্পন্ন করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতৃবৃন্দের দাবি, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি কর্মসূচিতে জনপ্রতিনিধির নির্ধারিত প্রটোকল অনুসরণ না করা অনভিপ্রেত। এতে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়।

সংসদ সদস্যের কার্যালয় সূত্রে জানানো হয়, ইসলামপুরের মতো ঐতিহ্যবাহী জনপদে মহান শহীদ দিবসের পবিত্র আয়োজনে প্রটোকল ও সমন্বয় রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পূর্ব নির্ধারিত তালিকা উপেক্ষা করে নিজস্ব প্রক্রিয়ায় পুষ্পস্তবক অর্পণ শিষ্টাচার বহির্ভূত বলে তারা মনে করেন। ভবিষ্যতে জাতীয় কর্মসূচিতে যথাযথ সমন্বয় ও প্রটোকল নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সচেতন মহলের মতে, এ ধরনের সমন্বয়হীনতা জনপ্রতিনিধি ও প্রশাসনের বিদ্যমান সুসম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্বচ্ছ ও সম্মানজনক প্রক্রিয়া অনুসরণের দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট