বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

বড়াইগ্রাম উপজেলা শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
অনলাইন ডেস্ক / ১০৫ বার
আপডেট টাইমঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

নিজস্ব প্রতিবেদক

 

 

মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলা শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহর থেকেই উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় অধ্যায়। ভাষা শহীদদের রক্তে রাঙানো এই দিনটি আমাদের চেতনায় চিরভাস্বর হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

শহীদ মিনার প্রাঙ্গণে ছিল শোক, শ্রদ্ধা ও গৌরবের এক আবেগঘন পরিবেশ। বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট