বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

ভাষা শহিদদের স্মরণে বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস পালিত।
অনলাইন ডেস্ক / ১০৬ বার
আপডেট টাইমঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম

 

 

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”—এই অমর বাণীকে হৃদয়ে ধারণ করে বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের মাননীয় সংসদ সদস্য মো: আব্দুল আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
প্রধান অতিথির বক্তব্যে মো: আব্দুল আজিজ বলেন, ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম। শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজ বিশ্বসভায় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, মাতৃভাষার প্রতি সম্মান ও দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের দায়িত্ব। ভাষা শহিদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।
আলোচনা সভা শেষে সকল ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকল ভাষা শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট