মো: আশরাফুল ইসলাম, রংপুর জেলা প্রতিনিধি:
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অতি-দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
(সোমবার) বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন উপকারভোগীদের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা হারুন উর রশিদ।