বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

পানছড়িতে ঈদুল ফিতর উপলক্ষে বিজিবির মানবিক সহয়তা 
অনলাইন ডেস্ক / ৬৮ বার
আপডেট টাইমঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬

 

 

 

সেলিম হোসেন মায়া প্রতিনিধি

 

খাগড়াছড়ি পানছড়িতে দুস্থ, গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী, টেউটিন ও আর্থিক অনুদান বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)লোগাং জোন ।

 

রবিবার (০৮ মার্চ ২০২৬ ) দুপুরে ৩ বিজিবি সদর দপ্তরে লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিএসসি (সেবা)-এর উপস্থিতিতে এ সহায়তা প্রদান করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ২৮ জন দুস্থ, গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ৩১ জন দুস্থ, গরিব ও অসহায় পরিবারকে মোট ৩৩ বান্ডিল টেউটিন এবং প্রতিবন্ধী শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

 

বিজিবি জানায়, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট