বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

অন্ধত্বকে জয় করে আজান দিতেন—১২০ বছর বয়সে বড়াইগ্রামের প্রবীণ মুয়াজ্জিনের ইন্তেকাল
অনলাইন ডেস্ক / ৭০ বার
আপডেট টাইমঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

 

 

নিজস্ব প্রতিবেদক

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়দেহা গ্রামের প্রবীণ ও আলোচিত মুয়াজ্জিন আলহাজ্ব মোঃ আঃ রহমান মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর আনুমানিক বয়স হয়েছিল প্রায় ১২০ বছর। তিনি দীর্ঘদিন ধরে দৃষ্টিশক্তিহীন থাকা সত্ত্বেও নিয়মিত মসজিদে গিয়ে আজান প্রদান ও নামাজ আদায় করতেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি রশি ও বাঁশের সহায়তায় মসজিদে পৌঁছাতেন, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল এবং অনেকের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে ওঠে।

এই অন্ধ মুয়াজ্জিনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুবার আলোচনা হয়েছে। বিভিন্ন পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন মাধ্যমে তাঁর জীবনসংগ্রাম ও ইবাদতের প্রতি ভালোবাসা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা ব্যাপকভাবে ভাইরাল হয়।

রবিবার বিকাল পাঁচটার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার জানাজা নামাজ আগামী ৬ এপ্রিল (সোমবার) সকাল ৯টায় বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

এলাকাবাসী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট