বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

জন্মবিরতিকরণ উপকরণ সংকটে ব্যাহত হচ্ছে পরিবার পরিকল্পনা সেবা, বাড়তে পারে জনসংখ্যা।
অনলাইন ডেস্ক / ৭০ বার
আপডেট টাইমঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

 

 

নাটোর (বড়াইগ্রাম) হতে বোরহান উদ্দিন বুলবুল :-

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সহ সারাদেশে জন্মবিরতিকরণ উপকরণের তীব্র সংকট দেখা দেওয়ায় পরিবার পরিকল্পনা স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে করে জনসংখ্যা বৃদ্ধির আশঙ্কা বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মাঠ পর্যায়ে কর্মরত পরিবার কল্যাণ সহকারীরা (FWA) রা জানিয়েছেন, পিল, কনডম, ইনজেকশনসহ বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ উপকরণের পর্যাপ্ত পরিমাণে সরবরাহ না থাকায় তারা নিয়মিত মা ও বোনদেরকে পরিবার পরিকল্পনা সেবা দিতে পারছেন না। অনেক ক্ষেত্রে সেবাগ্রহীতারা খালি হাতে ফিরে যাচ্ছেন এমনটাই জানাচ্ছিলেন (এফ ডব্লিউএ)রা। তারা আরো জানান মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে জন্মবিকরণ উপকরণের তীব্র সংকট থাকায় সেবা না দিতে পারলে,নানাভাবে লাঞ্ছনা শিকার হচ্ছে তাদেরকে মাঝেমধ্যে । জন্মবিরতিকরণের যদি এমন তীব্র সংকট চলতেই থাকে, তাহলে তা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। যাহা বড়ই উদ্বেগজনক।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় এই সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। এতে পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত এই সংকট নিরসন না হলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বৃদ্ধি পেতে পারে, যা দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

এ বিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সুদৃষ্টি কামনা করেছেন পরিবার পরিকল্পনা সেবা গ্রহীতারা এবং স্বাস্থ্যকর্মী ও সচেতন মহল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট