মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

যশোর-০২ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন সাবিরা সুলতানা মুন্নী
অনলাইন ডেস্ক / ১৫ বার
আপডেট টাইমঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

 

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

যশোর থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবিরা সুলতানা মুন্নী। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া ৩৬ জনের তালিকায় তিনি রয়েছে। বিএনপি নেত্রী সাবিরা সুলতানা মুন্নী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বিগত নির্বাচনে তিনি যশোর-০২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াত প্রার্থীর কাছে পরাজিত হন।

 

দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর সাবিরা সুলতানা মুন্নী মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেছেন, দল তাকে মূল্যায়ন করেছে, এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সকলের প্রতি তিনি কৃতজ্ঞ। পাশাপাশি এলাকার মানুষ তার সাথে ছিল উল্লেখ করে তাদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দল থেকে তার উপরে অর্পিত দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করতে পারেন সেজন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

 

আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার গঠনের পর এখন সংরক্ষিত আসনে প্রার্থী চূড়ান্ত করলো বিএনপি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট