মো:বোরহান উদ্দিন বুলবুল নাটোর (বড়াইগ্রাম) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাগডোব বাজারে পার- বাগডোব মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরীব, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে তৈল, চিনি, সেমাই ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৫ মে ২০২৬) সকাল ০৯:০০ টায় সময় বাগডোব বাজারে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে অসহায় নারী ও পুরুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সহ- সভাপতি ডা: মো: আবুল হাশেম, বিশেষ অতিথি ছিলেন মো: বুরুজ মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী বাগডোব বাজার, আরো উপস্থিত ছিলেন পার- বাগডোব মানব কল্যাণ সংগঠনের সাবেক সভাপতি মোঃ মাসুদ রানা,সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাগর আহমেদ, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ রবিউল করিম, মো আজাদুল ইসলাম,মোঃ সবুজ হোসেন সহ অত্র সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।