বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আয়নাল খন্দকারের বিরুদ্ধে এজাহার
অনলাইন ডেস্ক / ৬৫ বার
আপডেট টাইমঃ শনিবার, ২০ জুন, ২০২৬
Oplus_131072

 

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম (নাটোর):

নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে ৪ বছর বয়সী এক কিশোরীকে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী মো. আয়নাল খন্দকার (৫০), পিতা-মৃত রফিক খন্দকারের বিরুদ্ধে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুন সকাল আনুমানিক ৮টার দিকে কিশোরীটি আইসক্রিম কেনার উদ্দেশ্যে স্থানীয় একটি দোকানের দিকে যাচ্ছিল। পথে শ্রীরামপুর সরকারি গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছালে অভিযুক্ত আয়নাল খন্দকার তার পথরোধ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি কিশোরীকে বিভিন্ন প্রশ্ন করার একপর্যায়ে তার হাত চেপে ধরে টানাহেঁচড়া করেন এবং শ্লীলতাহানিমূলক আচরণ করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তের আচরণে কিশোরী আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত দ্রুত সেখান থেকে সরে যান।
পরিবারের সদস্যরা জানান, বাড়িতে ফিরে কিশোরী কান্নাজড়িত অবস্থায় পুরো ঘটনা জানায়। পরে তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে স্বজনরা তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরীর সঙ্গে এমন আচরণ শুধু নিন্দনীয়ই নয়, এটি সমাজে নারীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,
“অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট