বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

‎ন‌ওগাঁয় বসতবাড়িতে দুঃসাহসিক চুরি, প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ‎
অনলাইন ডেস্ক / ৬৬ বার
আপডেট টাইমঃ বুধবার, ২৪ জুন, ২০২৬

 

‎সোহরাব হোসেন (নওগাঁ) জেলা প্রতিনিধি: 

‎

‎নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি বসতবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রোনজু নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎

‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রসূলপুর ইউনিয়নের কাচারি দামপুরা গ্রামে গত ২২ জুন দিবাগত রাতে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে অবস্থান করার সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। পরে বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।

‎

‎লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা নগদ অর্থ, একটি পানি সেচের মোটর, একটি ফ্রিজ, তিনটি সিলিং ফ্যান, একটি সোফা সেট, পাঁচটি বিদেশি কম্বল, কাসার থালা-বাসনসহ বিভিন্ন গৃহস্থালী সামগ্রী। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী।

‎

‎ভুক্তভোগী রোনজুর নানী জুবেদা বেগম বলেন, সকালে এসে দেখি দরজার তালা ভাঙা। পরে ঘরের ভেতরে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র নেই। চোরেরা সব নিয়ে গেছে।

‎

‎রোনজুর বোন জামাই বলেন, সকালে মুঠোফোনে চুরির খবর পাই। দ্রুত বাড়িতে এসে দেখি ঘর প্রায় ফাঁকা। চোরেরা নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এতে পরিবারের অনেক ক্ষতি হয়েছে।

‎

‎ভুক্তভোগী রোনজু জানান, ঘটনার পরপরই তিনি স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়ার পাশাপাশি নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি দ্রুত তদন্তের মাধ্যমে চোরদের শনাক্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।

‎

‎এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, চুরির ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট