বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শেরপুরে করতোয়া নদী থেকে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার
অনলাইন ডেস্ক / ৬৬ বার
আপডেট টাইমঃ বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

 

হাবিবুর রহমান হাবিব,
স্টাফ রিপোর্টারঃ

বগুড়া শেরপুরে করতোয়া নদী থেকে দেশীয় অস্ত্র উদ্ধার
৯ এপ্রিল, মঙ্গলবার, বেলা ১২টার দিকে শেরপুর উপজেলার পৌর এলাকার উত্তর সাহাপাড়ায় করতোয়া নদী থেকে বস্তাভর্তি ধারলো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় চার থেকে পাঁচজন কিশোর উত্তর সাহাপাড়া মহল্লার কালীতলার পূর্ব পাশে করতোয়া নদীতে মাছ ধরতে নামে। এ সময় তারা একটি প্লাস্টিকের বস্তা পায়। বস্তাটি নদীর পাড়ে তুলে খুললে ভেতরে ধারালো অস্ত্রগুলো পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে বস্তাবন্দি অস্ত্রগুলো পুলিশি হেফাজতে রাখে।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দু’টি চায়নিজ কুড়াল, দু’টি বার্মিজ চাকু, চারটি মাঝারি ধারালো ছোরা, একটি চাপাতিসহ দেশীয় ছোট-বড় ২৬টি চাকু। মোট ৩৫টি অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার এসআই শাহ আলম।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন, অপরাধী চক্রের সদস্যরা এসব ধারালো অস্ত্র নদীতে লুকিয়ে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট