বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় উপ-সহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু
অনলাইন ডেস্ক / ২৫ বার
আপডেট টাইমঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

 

 

মোঃ রাজিব হোসেন পাবনা প্রতিনিধি 

 

পাবনার চাটমোহর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জাকির (৩২) নিহত হয়েছেন।

 

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মান্নাননগর এলাকার মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

নিহত জাহাঙ্গীর হোসেন জাকির চাটমোহর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের ছোরমান প্রামাণিকের ছেলে।

 

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট