বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

লালমনিরহাটে বিশ্ব ডিম দিবসের র‌্যালি   ও আলোচনা সভা
অনলাইন ডেস্ক / ৩৯ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

লালমনিরহাট প্রতিনিধি:

“ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি” স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার সকাল ১০টায় লালমনিরহাটের জেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন, জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি শেখ মঞ্জুর আলম, পোল্ট্রি মালিক আব্দুর রহিম, সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) সামসুজ্জামন বসুনিয়া প্রমূখ।
এছাড়াও সদর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি ডাঃ মোঃ শাওন হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারী, ব্যবসায়ী, উদ্দোক্তা। এরআগে বিশ্ব ডিম দিবসের একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট