বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

পীর গঞ্জ বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু।
অনলাইন ডেস্ক / ১৫৬ বার
আপডেট টাইমঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মোঃ মাহফুজুর রহমান,

স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুর গাঁও পীর গঞ্জ জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার সভাপতি নজমুল হুদা মিঠু । পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা বাসী এবং উপজেলা সহ সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল‌ ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন । তিনি সকলকেই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদুল ফিতর মানেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়া, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপমের শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে সাম্য,‌ মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমই হচ্ছে ঈদ, ঈদ মানেই শান্তি, ঈদ মানেই আনন্দ। প্রতিবছরের ন্যায় এবারের ঈদেও ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী দিনগুলো সবার জন্য সত্য ও সুন্দর হোক-হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ব্যক্তি,‌ পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক এবারের পবিত্র ঈদ উৎসবের ঐকান্তিক কামনা সেই সাথে সর্বস্তরের জনগণ ও প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল,‌ স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদলসহ সকলকে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানিয়ে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট