বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

বাইপাইলে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ
অনলাইন ডেস্ক / ২৫৭ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নান্নু মিয়া

সাভারের বাইপাইল এলাকায় দায়িত্ব পালনরত এক ট্রাফিক পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে বাইপাইল ট্রাফিক বক্সের পশ্চিম পাশে দায়িত্ব পালনকালে এক মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ওই সদস্য—পরিচয়ে কালাম—টাকা গ্রহণ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে প্রশ্ন করলে ওই পুলিশ সদস্য চ্যালেঞ্জিং ভঙ্গিতে সাফ জানিয়ে দেন—“নিউজ করলে কিছুই হবে না।”

প্রত্যক্ষদর্শীরা আরও অভিযোগ করেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় প্রায় ৭–৮ বছর তিনি সাভার এলাকায় ট্রাফিক বিভাগে দায়িত্ব পালন করেছিলেন। সরকার পরিবর্তনের পর ৫ আগস্ট তাকে মানিকগঞ্জ জেলা ট্রাফিক বিভাগে বদলি করা হলেও, পরে আবারও পূর্বের কর্মস্থল ঢাকা জেলায় ফিরে আসেন, যা নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের মতে, দায়িত্বরত পুলিশের প্রকাশ্য ঘুষ গ্রহণ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুনামই ক্ষুণ্ন করে না, বরং বদলি আদেশ অমান্য করে আগের পদে ফিরে আসা প্রশাসনিক শৃঙ্খলারও প্রকাশ্য লঙ্ঘন।

ভুক্তভোগী ও স্থানীয়রা ঘটনাটির স্বচ্ছ তদন্ত ও জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট