বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

চট্টগ্রাম–১৪ আসনে বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ
অনলাইন ডেস্ক / ৮৮ বার
আপডেট টাইমঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি 

 

চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে রোববার (৪ জানুয়ারি) সকালে তার মনোনয়নপত্র প্রাথমিকভাবে সাময়িক স্থগিত করা হয়। একই দিন চট্টগ্রাম–১৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হলে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীর খেলাপি ঋণ সংক্রান্ত বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন।

যাচাই-বাছাই চলাকালে জসিম উদ্দিন আহমেদের ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য নিয়ে কিছু অস্পষ্টতা ও জটিলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়।

পরবর্তীতে প্রয়োজনীয় ও উপযুক্ত কাগজপত্র উপস্থাপন করায় বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-১৪ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট