বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিবপুরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা, বক্তব্য রাখলেন ইউএনও ফারজানা ইয়াসমিন
অনলাইন ডেস্ক / ১৫৫ বার
আপডেট টাইমঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

 

মোঃ কামাল হোসেন,  জেলা প্রতিনিধি (নরসিংদী):

 

নরসিংদীর শিবপুর উপজেলায় ২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সম্মানে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন। তিনি বলেন, শিক্ষকরাই জাতি গঠনের মূল কারিগর। তাদের দীর্ঘদিনের ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, সাংবাদিক মোঃ আসাদুজ্জামান আসাদ, বাড়ৈগাঁও মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান, সাধারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাছেত, ব্রাহ্মণদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসানসহ অন্যান্যরা।

সংবর্ধিত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকরা হলেন— শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহব্বত হোসেন, মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মির্জা, কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন সরকার এবং দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মোঃ গিয়াস উদ্দিন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট