বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শ্রীপুরে রূপসী বাংলা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন
অনলাইন ডেস্ক / ১২০ বার
আপডেট টাইমঃ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক

রূপসী বাংলা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) শ্রীপুরে বাংলাদেশ প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও রূপসী বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ মাহাবুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. মোতাসিম বিল্লাহ আলম।
সভাপতির বক্তব্যে মোঃ মাহাবুল আলম বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে রূপসী বাংলা টেলিভিশন বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম জগতে একটি বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও সত্য ও পেশাদার সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা আশাবাদী।”
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোতাসিম বিল্লাহ আলম বলেন, “রূপসী বাংলা টেলিভিশন গণমানুষের কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশের গণমাধ্যম অঙ্গনে এর এই পথচলা অব্যাহত থাকবে—এই প্রত্যাশা করি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাঈম, সাংগঠনিক সম্পাদক কামাল পাশা, ক্রীড়া সম্পাদক আতাউর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা রূপসী বাংলা টেলিভিশনের দীর্ঘ পথচলা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রশংসা করেন।
শেষে কেক কাটার মাধ্যমে রূপসী বাংলা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট