আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধি
রক্তেভেজা অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালি জাতির আত্মত্যাগ ও ভাষার মর্যাদা রক্ষার গৌরবোজ্জ্বল ইতিহাসের দিন ২১শে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে সারা দেশের ন্যায় জামালপুর জেলা পুলিশ যথাযোগ্য মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
দিবসটি উপলক্ষে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহরের দয়াময়ী কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আত্মোৎসর্গকারী সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জামালপুর জেলার পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জামালপুর; জনাব ইয়াহিয়া আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।