বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

নারী দিবসে LOYL Bangladesh-এর উদ্যোগ অদম্য নারী সম্মাননা ও ধর্ষণের বিরুদ্ধে ২০ দফা দাবিতে স্মারকলিপি
অনলাইন ডেস্ক / ১৬৫ বার
আপডেট টাইমঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬

 

 

 

আর.জে রাফি কক্সবাজার উখিয়ার প্রতিনিধি :

 

আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে Light for Life Youth Organization -LOYL Bangladesh ( শিশু ও যুব ফোরাম) বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। দিবসটি উদযাপন করতে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি অদম্য সাহস, সংগ্রাম ও সমাজে ইতিবাচক অবদানের স্বীকৃতি হিসেবে ৫টি ইউনিয়নের ৫ জন নারী সদস্যকে “অদম্য নারী” সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে ২০ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি নারী ও শিশুদের সহায়তার জন্য পরিচালিত নারী-শিশু হেল্প ডেস্কের মাধ্যমে অফিসার ইনচার্জ (ওসি) বরাবর প্রদান করা হয়।

এই কর্মসূচির মাধ্যমে নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট