বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

ইসলামপুর থানার ওসি ও সার্কেল এএসপির ঈদের শুভেচ্ছা
অনলাইন ডেস্ক / ১৬৮ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

 

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাইয়ূম গাজী ও সহকারী পুলিশ সুপার (এএসপি) ইসলামপুর মোঃ ইমরুল হাসান উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাইয়ূম গাজী বলেন, পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও আনন্দ। ঈদের এই মহিমান্বিত দিনে সবাইকে ভেদাভেদ ভুলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।

সহকারী পুলিশ সুপার (এএসপি) ইসলামপুর মোঃ ইমরুল হাসান বলেন, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ জনগণ যেন গুজবে কান না দেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেতন থাকেন। পাশাপাশি যেকোনো জরুরি প্রয়োজনে নিকটস্থ থানার সঙ্গে যোগাযোগ করার অনুরোধও জানান তিনি।

শেষে তারা সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে একটি নিরাপদ ও আনন্দমুখর ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট