বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

নিখোঁজ সংবাদ | হারানো বিজ্ঞপ্তি
অনলাইন ডেস্ক / ৮৩ বার
আপডেট টাইমঃ সোমবার, ২৩ মার্চ, ২০২৬

নিখোঁজ সংবাদ | হারানো বিজ্ঞপ্তি
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের পারবোর্ণী গ্রামের বাসিন্দা বার্নাড আলমিদা (৫৬) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
জানা গেছে, তিনি ফেলু আলমিদা ও মাদলেনা কস্তার পুত্র। নতুন চাকরির সুবাদে তিনি নাটোরে অবস্থান করছিলেন বলে পরিবারকে জানান। পেশায় তিনি একজন দক্ষ শেফ ও কারিগর হিসেবে পরিচিত।
পরিবার সূত্রে জানা যায়, গত ২০ মার্চ ২০২৬ তারিখে ফোনে ফোনে একাধিকবার কথা হলেও ২১ মার্চ ২০২৬ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং এরপর থেকে পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। এতে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
📞 যোগাযোগ: ০১৭৫১৮৩৭৯৭৪

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট