বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

‎নওগাঁয় ব্যক্তিগত উদ্যোগে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন যুবদল নেতা আল ফুয়াদ ইমন
অনলাইন ডেস্ক / ৮৪ বার
আপডেট টাইমঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬

 

‎সোহরাব হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি:

 

‎

‎নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা যুবদল নেতা আল ফুয়াদ ইমন। ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় ব্যক্তিগত উদ্যোগে তিনি এক প্রতিবন্ধী যুবকের হাতে হুইল চেয়ার তুলে দিয়েছেন।

‎

‎শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকাল ৪টায় উপজেলার শ্রীমান্তপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে গিয়ে প্রতিবন্ধী শ্যামলের বাড়িতে এই হুইল চেয়ার প্রদান করেন তিনি।

‎

‎জানা যায়, শ্যামল শ্রী ধীরেনের ছেলে। চার সন্তানের মধ্যে শ্যামল জন্মের পর থেকেই প্রতিবন্ধী। অসহায় ও দরিদ্র হওয়ায় তার বাবা দীর্ঘদিন ধরেও ছেলের জন্য একটি হুইল চেয়ার কিনতে পারেননি।

‎

‎এমন পরিস্থিতিতে মানবিক দৃষ্টিকোণ থেকে আল ফুয়াদ ইমন এগিয়ে এসে নিজ উদ্যোগে শ্যামলকে একটি হুইল চেয়ার উপহার দেন। এতে পরিবারটির মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

‎

‎আল ফুয়াদ ইমন বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি, ততটুকু সহায়তা করার চেষ্টা করছি। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

‎

‎শ্যামলের পরিবার জানান, আমরা অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। ছেলের চিকিৎসা ও চলাফেরার জন্য হুইল চেয়ার খুব প্রয়োজন ছিল, কিন্তু আর্থিক অভাবে কিনতে পারিনি। আজকে এই সহায়তা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। আমরা আল ফুয়াদ ইমনের প্রতি কৃতজ্ঞ।

‎

‎এলাকাবাসী বলেন, আল ফুয়াদ ইমন একজন মানবিক মানুষ। তিনি যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই, এমন উদ্যোগ আরও বাড়ুক এবং সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক।

‎

‎চেয়ার বিতরণের সময়  বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য আল ফুয়াদ ইমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট