বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

৪৫ দিন পর নাটোরে ডিজেলবাহী ২১ ওয়াগন পৌঁছেছে, স্বস্তির আশা চার জেলায়
অনলাইন ডেস্ক / ৫৬ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ৪৫ দিন পর অবশেষে ৭ লাখ ২৫ হাজার ৫০০ লিটার ডিজেল নিয়ে তেলবাহী ২১টি ওয়াগন নাটোর রেলহেড ডিপোতে পৌঁছেছে। এতে করে নাটোরসহ আশপাশের জেলাগুলোতে চলমান ডিজেল সংকট অনেকটাই নিরসন হবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, সরবরাহে দীর্ঘ বিরতির কারণে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় ডিজেলের তীব্র সংকট দেখা দেয়। এর প্রভাব পড়ে পরিবহন খাত, কৃষিকাজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে। তবে নতুন করে বিপুল পরিমাণ ডিজেল পৌঁছানোর ফলে পরিস্থিতির উন্নতি ঘটবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ডিপো সূত্রে জানা যায়, তেলবাহী ২১টি ওয়াগনে করে আসা মোট ৭ লাখ ২৫ হাজার ৫০০ লিটার ডিজেল দ্রুত সংশ্লিষ্ট জেলাগুলোতে সরবরাহ করা হবে। এতে করে কয়েকদিনের মধ্যেই বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা আরও জানান, নিয়মিত সরবরাহ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের সংকট এড়ানো সম্ভব হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট