শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

ইসলামপুর যমুনা নদীর চরে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার 
অনলাইন ডেস্ক / ১৬৭ বার
আপডেট টাইমঃ সোমবার, ১১ মে, ২০২৬

 

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

জামালপুরের ইসলামপুর বেলগাছা যমুনা নদীর জেগে ওঠা চরে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১মে ) রাত ৯টার উপজেলার বেলগাছা ইউনিয়নের চর বেলগাছা গ্রামে যমুনা নদীর পাশ কাঁশবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলগাছা এলাকায় জেগে ওঠা জমিতে কাজ করতে গিয়ে তারা পড়ে থাকা অবস্থায় এক নারীর লাশ দেখতে পান। পরে বিষয়টি ইসলামপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

ইসলামপুর থানার ওসি কাইয়ুম গাজী জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট