বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

‎ন‌ওগাঁয় চন্দননগর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত  
অনলাইন ডেস্ক / ৪২ বার
আপডেট টাইমঃ বুধবার, ২০ মে, ২০২৬

 

‎

‎ (নওগাঁ) জেলা প্রতিনিধি:

 

‎

‎ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ডের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার ২নং চন্দননগর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

‎

‎বুধবার (২০ মে ২০২৬) দুপুর ১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইএসডিও’র সহযোগিতায় এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।

‎

‎চন্দননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ময়নুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বাজেট উপস্থাপন করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মিন্টু রহমান।

‎

‎উপস্থাপিত বাজেটে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ধরা হয়েছে  ৫২ লাখ ৭৫ হাজার এবং উন্নয়ন খাত থেকে আয় দেখানো হয়েছে ৩ কোটি ১৭ লাখ ৭১ হাজার ৬২ টাকা। এছাড়া উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৩২০ টাকা।

‎

‎এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ গ্রাম পুলিশের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, যুবসমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইএসডিও’র কর্মীবৃন্দ।

‎

‎

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট