বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

রহিমআফ্রোজের দেশসেরা ডিলার গোপালগঞ্জের ‘উল্কা অটোবাইক’: প্রোপ্রাইটর রবিউল ইসলামকে ঘিরে প্রশংসার জোয়ার
অনলাইন ডেস্ক / ৮৩ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

 

 

মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি 

বিশ্বখ্যাত ও দেশের অন্যতম শীর্ষ স্থানীয় ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান রহিমআফ্রোজ ব্যাটারি লিমিটেড-এর ২০২৪–২০২৫ অর্থ বছরের বিক্রয় পারফরম্যান্সে জাতীয় পর্যায়ে এক অনন্য মাইলফলক অর্জন করেছে গোপালগঞ্জের ‘উল্কা অটোবাইক’। বাংলাদেশের সকল বিভাগকে পেছনে ফেলে রহিমআফ্রোজের সেরা সেলার হিসেবে প্রথম স্থান অর্জন করে নিয়েছে প্রতিষ্ঠানটি।

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী মৌলভী পাড়ায় অবস্থিত এই শোরুমটি এখন আনন্দে মুখরিত। উল্কা অটোবাইকের এই অসামান্য অর্জনে গোপালগঞ্জ জেলা জুড়ে বইছে আনন্দের হাওয়া, সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

উল্কা অটোবাইকের কর্ণধার ও সফল তরুণ উদ্যোক্তা প্রোপ্রাইটর রবিউল ইসলাম-এর দূরদর্শী নেতৃত্ব, উন্নত গ্রাহক সেবা এবং গুণগত মান বজায় রাখার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

“সততা, কঠোর পরিশ্রম এবং গ্রাহকদের আস্থাই আমাদের এই পর্যন্ত নিয়ে এসেছে। গোপালগঞ্জবাসীর অকৃত্রিম ভালোবাসা ও সাপোর্ট না পেলে এই অর্জন সম্ভব হতো না। এই গৌরব শুধু উল্কা অটোবাইকের নয়, পুরো গোপালগঞ্জবাসীর।”

— রবিউল ইসলাম, প্রোপ্রাইটর, উল্কা অটোবাইক।

গোপালগঞ্জের সর্বস্তরের জনগণ এবং ব্যবসায়ীবৃন্দ উল্কা অটোবাইকের এই ঐতিহাসিক অর্জনে গভীর সন্তোষ ও গর্ব প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অভিনন্দন আর ভালোবাসায় ভাসছেন প্রোপ্রাইটর রবিউল ইসলাম।

জেলাবাসী উল্কা অটোবাইক এবং এর প্রতিষ্ঠাতা রবিউল ইসলামের উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও ধারাবাহিক সাফল্য কামনা করছে।

এক নজরে শোরুমের ঠিকানা:

প্রতিষ্ঠান: উল্কা অটোবাইক

প্রোপ্রাইটর: মোঃরবিউল ইসলাম

ঠিকানা: মৌলভী পাড়া, গোপালগঞ্জ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট