বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জ নার্সিং কলেজে আসবার পত্র সরবরাহের কাজ নিয়ে ৮১লক্ষ ৭হাজার ৬৫৮ টাকার অনিয়মের অভিযোগ। 
অনলাইন ডেস্ক / ৩৮ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

 

মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি 

 

গোপালগঞ্জ জেলা নার্সিং কলেজে আসবাবপত্র সরবরাহের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের আসবারপত্র সরবরাহের কাজের টেন্ডারে আল-আমিন ট্রেডার্স ৪ কোটি ৮ লাখ টাকার সর্বনিম্ন দরদাতা (লোয়েস্ট) ছিল। কিন্তু অভিজ্ঞতার কিছু ঘাটতি থাকার কারণ দেখিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হামিদ আল-আমিন ট্রেডার্সকে জানান, অভিজ্ঞ কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ট্যাগ বা যৌথ উদ্যোগে (জয়েন্ট ভেঞ্চার) কাজ করলে অর্ধেক কাজ তারা করবে এবং বাকি অর্ধেক কাজ অন্য প্রতিষ্ঠান করবে।

অভিযোগে আরও বলা হয়েছে, গত এক মাস ধরে এ বিষয়ে বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। তবে শেষ পর্যন্ত ওই কাজ আল-আমিন ট্রেডার্সকে না দিয়ে ৪ কোটি ৮৮ লাখ টাকায় আখতার ফার্নিচার্স লিমিটেডকে দেওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, টেন্ডারে এ কে আখতার ফার্নিচার্স লিমিটেডের অবস্থান ছিল চতুর্থ। এরপরও আল-আমিন ট্রেডার্সকে বাদ দিয়ে প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট