বোরহান উদ্দিন বুলবুল বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের নবগঠিত ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান মেমন (দৈনিক কালবেলা) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহাবুদ্দিন শিহাব (দৈনিক সংবাদ সারাবেলা)।
শনিবার সকালে বড়াইগ্রামের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বড়াল প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা এবং সহকারী নির্বাচন কমিশনার, বড়াইগ্রাম উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান।
এর আগে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ-এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন গঠন করে নতুন কমিটি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি শাহ আলম (ভোরের পাতা), সহ-সভাপতি রতন আলী (এশিয়ান টিভি) ও সাইফুর রহমান (বাংলাদেশের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ (প্রান্তজন), সহ-সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন (ভেতরের খবর), সাংগঠনিক সম্পাদক কায়েস উদ্দিন (ভোরের চেতনা), সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন (আলোকিত পত্রিকা), দপ্তর সম্পাদক লিটন রাজ (বাংলাদেশ টাইমস), অর্থ সম্পাদক রাব্বী গাজী (স্বাধীন দেশ) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোতালেব হোসেন (বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকম)।
কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শুভ্র কুমার শাহা, লিটন হোসেন লিটু, সাকলাইন শুভ, তারেক রহমান, ওসমান গণি, মেহেদী হাসান অনিক, সাজ্জাদ হোসেন অভি, পি.কে.এম. আব্দুল বারী এবং দেলোয়ার হোসেন লাইফ।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবকে আরও ঐক্যবদ