বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

নান্দিনায় চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট দুই তলা আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের শুভ উদ্বোধন
অনলাইন ডেস্ক / ৯৮ বার
আপডেট টাইমঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬

 

আব্দুল আওয়াল  জামালপুর জেলা প্রতিনিধিঃ 

 

জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী নান্দিনা বাজারে ব্যবসা-বাণিজ্যের বিকাশ এবং আধুনিক বিপণন ব্যবস্থা গড়ে তুলতে নির্মিত ৪ (চার) তলা ফাউন্ডেশন বিশিষ্ট দুই তলা আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অবকাঠামো উদ্বোধনের মধ্য দিয়ে নান্দিনা বাজারে ব্যবসায়ীদের জন্য আধুনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন স্থানীয়রা।

 

শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় নান্দিনা মাছ বাজার প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুধীজন ও বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, নান্দিনা বাজার শুধু জামালপুরের নয়, এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্র। সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে ব্যবসায়ীদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করা হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে কেনাকাটা করতে পারবেন।

 

তিনি আরও বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে বাজার, সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জামালপুরের নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন মিলন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম এবং রানাগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি নবাব হোসেন জুয়েল প্রমুখ। পরে দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট