মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি।
“রুপালী জীবন, নিরাপদ জীবন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড (ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত) ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রববার (২রা আগষ্ট) সকাল ১১টায় টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেল এর আয়োজনে পাটগাতি বাজারে নিজ অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টুঙ্গীপাড়া মডেল সার্ভিস সেল অফিস ইনচার্জ মো: রাকিবুজ্জামান শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন রুপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর পরিচালক মোঃ মাহিম রহমান জীম, ও বিশেষ অতিথি এসভিপি মোঃ সাইদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির পরিচালক বলেন, প্রতিষ্ঠানের সকল কলাকুশলীদের একসাথে ঐক্যবদ্ধ হয়ে সৎভাবে সততার সহিত কাজ করতে হবে । সেই সাথে গ্রাহকদের উদ্দেশ্যে বলেন যারা রূপালী লাইফ ইনসিওরেন্স পিএলসিতে বীমা করেছেন তারা সঠিকভাবে বীমা চালিয়ে যাবেন। রূপালী লাইফে টাকা জমা হলে আপনাদের টাকা শতভাগ নিরাপদ থাকবে। রূপালী লাইফ একটি সৎ এবং আস্থাভাজন প্রতিষ্ঠান। রূপালী লাইফ গ্রাহকের আস্থা এবং নিরাপত্তা বজায় রাখতে সর্বদা বদ্ধ পরিকর।
সভাপতির বক্তব্যে জেনারেল ম্যানেজার মোঃ রাকিবুজ্জামান শেখ বলেন, রূপালী লাইফ সর্বদাই গ্রাহকের আস্থা ও আমানত রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দেশের উন্নয়নে টেকসই অবদান রাখতে রুপালি লাইফ শুরু লগ্ন থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। রূপালী লাইফে সঞ্চয় করলে নিজের ও পরিবারের ভবিষ্যৎ জীবন নিরাপদ করা সম্ভব।
এসময় অনুষ্ঠানটি তে রূপালী লাইফ ইনসিওরেন্স পিএলসি এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো: শরিফুল হক এর সঞ্চালনায় মো: হামিম শেখ, সহ টুংগীপাড়া মডেল সার্ভিস সেল এর সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বক্তারা রূপালী লাইফ ইনসিওরেন্সকে জনগণের আস্থার প্রতীক হিসেবে উল্লেখ করে সঞ্চয় ও বীমার মাধ্যমে ভবিষ্যৎ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।